এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ১৭১ রানের টার্গেটে খেলতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান করে সফকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ইয়াসির আলী। ৩৮ বল খেলে এই রান করেন তিনি। তার এই ইনিংসে দুইটি চার ও তিনটি ছক্কার মার রয়েছে। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি চারটি করে উইকেট নেন।

বুধবার বুলাওয়েতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উড়ন্ত সূচনা এনে দেন জিম্বাবুয়েকে। ৯ বলে ১৪ রান করে মারুমানি বিদায় নিলেও বেনেট রানের চাকা সচল রাখেন।

ডিওন মেয়ার্স একপ্রান্ত আগলে রাখতে গিয়ে ২০ বলে ২০ রান করে বিদায় নিলে বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। ১৩ বলে ২০ রান করে তিনি সাজঘরে ফেরার আগে অবশ্য বেনেটকে বিদায় নিতে হয়। তার আগে ৩০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার।

শেষদিকে ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ব্র্যাড ইভান্স।

বাংলাদেশের হয়ে বল হাতে অগ্নিঝরা পারফরম্যান্স করেছেন নাহিদ রানা। মাত্র ৩ রান খরচ করে চারটি উইকেট শিকার করে ফেলেন তিনি। যদিও শেষ ওভারে খরচ করেন ১৮ রান। তবে ৪ ওভারে মোটমাট খরচ করেন মাত্র ২৬ রান।

মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭০ রান করে জিম্বাবুয়ে।

বাংলাদেশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানাশে মারুমানি, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights