এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলা নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (০৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক মানের ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। আগামীতে বৈশাখী শোভাযাত্রা নামেই এই শোভাযাত্রা করা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা পহেলা বৈশাখের শোভাযাত্রা বাংলাদেশি তথা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এটি কোন দলের নয়, সকলের। ফলে এটা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দশোভাযাত্রা কোনটাই হবে না, এবার থেকে হবে বৈশাখী শোভাযাত্রা।

সংষ্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দলমতনির্বিশেষে সব শ্রেণির মানুষের সেবা প্রদান করবে। যারা ভোট দেয়নি তারাও সব ধরনের সহযোগিতা পাবে।

জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্ল্যা আজাদ। এর পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আধুনিক ডাকবাংলোর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights