এবার পাকিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালাল ইরান

অনলাইন ডেস্ক

ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তানের বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ মিসাইল হামলা চালাল ইরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, মঙ্গলবার এই হামলা চালানো হয়। মিসাইল ও ড্রোনের মাধ্যমে হামলা চালিয়ে বেলুচিস্তানের ‘জইশ-আল-আদল’ নামে জঙ্গি গোষ্ঠীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এদিকে, বিনা অনুমতিতে ইরানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান। বিবৃতিতে পাকিস্তান বলেছে, “এটি পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম গুরুতর হতে পারে।”
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন বালিকা। এ ঘটনায় ক্ষোভ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যানুসারে, জইশ আল-আদল হল সবচেয়ে প্রভাবশালী সুন্নি জঙ্গি গোষ্ঠী যারা সিস্তান-বেলুচেস্তান সীমান্তে সক্রিয়।

উল্লেখ্য, জইশ আল-আদল নামের পাকিস্তানি এই গোষ্ঠী এর আগে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল। এতে এক ডজনেরও বেশি ইরানি পুলিশ কর্মকর্তা নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়। সূত্র: ডন, দ্য গার্ডিয়ান, ইরান ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights