এবার প্রকাশ্যে এলো জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সভাপতি ও সেক্রেটারির পর এবার প্রকাশ্যে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামী ছাত্রশিবিরের ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।

শুক্রবার রাত পৌনে ১১টায় ‘ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ নামে একটি ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে মো. ইকবাল হোসেন শিকদারকে সভাপতি ও মো. আসাদুল ইসলামকে সেক্রেটারি করে ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশিত হয়েছে।
এতে মো. রিয়াজুল ইসলাম অফিস সম্পাদক, নাজমুল হক বিজ্ঞান গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, ইব্রাহিম আলী প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক, মো. শাওন সরদার বাইতুলমাল সম্পাদক, মো. আরিফুল ইসলাম দাওয়াহ সম্পাদক, মাঈন উদ্দিন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, নাহিদ হাসান রাসেল স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক, মো. জুবায়ের আহমেদ সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক, মো. মাসুম বিল্লাহ আবাসন ও পাঠাগার সম্পাদক, শাহিন আহমেদ ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক, মোহাম্মদ জাহেদ এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক, মো. সোহাগ আহমেদকে আইন সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights