এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা- ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোট তাদের বিরুদ্ধে দেবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে।

মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ইনসাফ, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব।

ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দেবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পেছনে ঘুরে এক হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পেছনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights