এভাবে দেশ চলে না : ডা. জাহিদ

লন্ডন প্রতিনিধি
ডা. জাহিদ বলেন, ৫২-কে যেমন অস্বীকার করা যাবে না, ৬২-কে অস্বীকার করতে পারবেন না, ৬৯-এর গণঅব্যুত্থানকে ভুলতে পারবেন না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করতে পারবেন না, ৭৫-এর ৭ নভেম্বরকে অস্বীকার করতে পারবেন না, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনকে অবমান করতে পারবেন না। ঠিক তেমনিভাবে ২৪-এর জুলাই আন্দোলনকেও কেউ অসম্মান করতে পারবেন না।

তিনি আরও বলেন, দেশ একটি ধারাবাহিক কার্যক্রম। যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে আগামী দিনের ভবিষ্যৎও আপনাকে সম্মান করবে। কাজেই অতীত থেকে শিক্ষা নিন, বর্তমানে ভালো আচরণ করুণ। আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে।

ডা. জাহিদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অর্থই হচ্ছে, তারা নির্ধারিত কিছু সময় নিয়ে, নির্ধারিত কিছু দায়িত্বপালনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মনে রাখতে হবে, স্বৈরাচার, স্বৈরাচারের দোসররা যে নিষ্ঠুরতা ও হত্যাকাণ্ড চালিয়েছে, লুণ্ঠন করেছে তাদের বিচার যাতে এই বাংলার মাটিতে করা যায় এবং তাদের লুষ্ঠিত সম্পদ যাতে বাংলাদেশে ফেরত আনা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য দরকার একটি শক্তিশালী সরকার।

পরে গণমাধ্যমে উপস্থিত কর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে ডা. জাহিদা বলেন, বেগম খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন। তাকে ডাক্তারা বাসায় গিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

সংগঠনের যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জোবায়ের বাবু, জিয়া পরিষদ ইউকের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি কাওছার ও আহসান উদ্দিন মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights