এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছে: ইরান

অনলাইন ডেস্ক

তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান।

রবিবার দেশটির বিচার বিভাগ এই তথ্য জানায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৩ জুন রাজধানী তেহরানের এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এতে আরও বলা হয়, ইরানের সঙ্গে বিমানযুদ্ধের শেষের দিকে তেহরানের রাজনৈতিক বন্দীদের ওই কারাগারে হামলা চালায় ইসরায়েল।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, “সরকারি পরিসংখ্যান অনুসারে- ওই হামলায় এভিন কারাগারে ৭১ জন নিহত হয়েছে।”

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অবশেষে টানা ১২ দিন সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের নাতাঞ্জ, ফরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সরাসরি জড়িয়ে যায় যুক্তরাষ্ট্রও। সূত্র: রয়টার্স, আল-আরাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights