এশিয়ান কাপ নিশ্চিত করে ৫০ লাখ টাকা পাচ্ছে নারী দল

অনলাইন ডেস্ক
ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এদিকে, ক্রীড়া মন্ত্রণালয় অর্থ পুরস্কারের ঘোষণা দিলেও বাফুফে আগের দেড় কোটি টাকার বোনাস এখনও দিতে পারেনি। এমনকি মধ্য রাতে ক্লান্ত দলকে হাতিরঝিলে নিয়ে অভিনব সংবর্ধনা দিয়েও এ নিয়ে কিছু জানাতে পারেনি।

আগের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত বোনাস পাননি আফঈদারা। এশিয়ান কাপে জায়গা করে নিয়েও নতুন করে কোনো ঘোষণা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights