এশিয়ান কাপ বাছাই খেলতে আজ রাতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নারী দল

অনলাইন ডেস্ক
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বশেষ জর্ডান সফরের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে নির্বাচকরা।

জর্ডান সফরে অংশ নেওয়া দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি এবার দল থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন দুই নতুন গোলরক্ষক স্বর্ণা রানী ও মিলি আক্তার, সঙ্গে যুক্ত হয়েছেন ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।

বাকি সব খেলোয়াড়ই আগের মতো দলে রয়েছেন। গত মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ড্র করে আত্মবিশ্বাস অর্জন করেছিল বাংলাদেশ। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই আজ রাতে কোচ পিটার বাটলারের নেতৃত্বে মিয়ানমারের উদ্দেশে রওনা দেবে দল।

২৩ জুন শুরু হওয়া এশিয়ান বাছাই কাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে আছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ জুন, বাহরাইনের বিপক্ষে। বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার ও তুর্কমেনিস্তান। বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে, ৫ জুলাই। তার আগে ২ জুলাই স্বাগতিকদের বিপক্ষে মুখোমুখি হবে।

বাংলাদেশের স্কোয়াড

গোলকিপার: রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার, হালিমা আক্তার।
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মত সাগরিকা, সুরভী আকন্দ, মোছাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেহলা মারমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights