এস আলমের ৬৮ হিসাব অবরুদ্ধ ও ১৬ সম্পদ জব্দের আদেশ
অনলাইন প্রতিবেদক
এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমসহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১৬টি সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন।
