ঐশ্বরিয়া ছেলের বউ, নিজের মেয়ে নয়; কেন বলেছিলেন জয়া বচ্চন?

অনলাইন ডেস্ক

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে ভক্তদের আলোচনার শেষ নেই। বিগত বছরগুলোতে বিশেষ করে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ জল্পনা নিয়ে আলোচনা ছিলো তুঙ্গে। বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে জলঘোলাও হয়েছে অনেক।

এবার জয়া বচ্চন তথা ঐশ্বরিয়ার শাশুড়ির এক মন্তব্য নিয়ে ফের আলোচনা নেটিজেনদের মাঝে। কারণ জয়া মনে করেন, ঐশ্বরিয়া নাকি শুধুমাত্র তার পুত্রবধূই!

বলা হয়, জয়া বচ্চন সর্বদা ঠোঁটকাটা স্বভাবের একজন। এছাড়াও বদমেজাজি বলেও তাকে জানেন অনেকে। পুরোনো এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে এমন মন্তব্য করেছিলেন তিনি, তা এখন ভাইরাল; যা সমালোচনার জন্ম দিয়েছে।

সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেমন সন্তানদের ব্যাপারে কড়া, ছেলের বউ ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তেমনই কঠোর? জয়ার উত্তর ছিল, ‘কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বৌমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights