ওয়াংখেড়েতে মহারণ : ভারত নাকি ইংল্যান্ড, ফাইনালের টিকিট কার হাতে?

টি-টোয়েন্টি বিশ্বকাপ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ডের এক হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ। শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে দুই পরাশক্তি। আজ ওয়াংখেড়েতে ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটে হারের প্রতিশোধ নিতে পারবে ভারত নাকি মুম্বাইয়ের দর্শকদের স্তব্ধ করে দেবে ইংলিশ লায়নরা?

গ্রুপ পর্ব পেরিয়ে রানার্স আপ হয়ে শেষ চারে এসেছে ভারত। ক্যারিবীয়দের হারিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমারদের দল। ওপেনিংয়ে ঈশান কিষান ও সাঞ্জু স্যামসন পাওয়ারপ্লেতে ঝড় তোলার সামর্থ্য দেখিয়েছেন। মিডল অর্ডারে দলের ভরসা সূর্যকুমার যাদব ৩৫৯ রান নিয়ে আসরের অন্যতম সেরা ব্যাটার। বোলিংয়ে অর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহর গতি-সুইং ইংল্যান্ডকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

অন্যদিকে ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এসেছে দাপট দেখিয়ে। অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বে গ্রুপ ২ প্রায় নিখুঁত পারফরম্যান্স থ্রি লায়নদের। ফিনিশিংয়ে স্যাম কারান-ফিল সল্ট হতে পারে ভয়ংকর। স্পিনে আদিল রশিদ ও লিয়াম ডসন ভারতের মিডল অর্ডারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন।

পরিসংখ্যান অনুযায়ী দু’দলের মুখোমুখি শেষ পাঁচ দেখায় চারটিতে জয় ভারতের। তবে নকআউটের চাপ সামলাতে ইংল্যান্ড। এর আগে ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটের ভারতকে হারায় থ্রি লায়নরা।

তবে যদি বৃষ্টির কারণে ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত হয় এবং ফল নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে পয়েন্ট ব্যবধানে ইংল্যান্ড ফাইনালে উঠবে এবং ভারতের বিদায় নিশ্চিত হবে।

ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জয় পেয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাই ভারত-ইংল্যান্ড ম্যাচের ফলই নির্ধারণ করবে ফাইনালে কাদের মুখোমুখি হবে কিউইরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights