ওয়াটসনে ফেডারেল লিবারেল পার্টির প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক

বুধবার সিডনির রিভারউডের কনকাডি ওরো ফাংশন সেন্টারে ওয়াটসন কেন্দ্র থেকে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ওই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে লিবারেল পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিবারেল পার্টির প্রবীণ নেতা অনারেবল সাংস্কৃতিক শেডো মিনিস্টার ফিলিপ রাডউক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিকাচারাল ও ইন্ডাস্ট্রিয়াল ফর ওয়ার্ক বিষয়ক শেডো মিনিস্টার মার্ক কুউরে (এমপি), মনিকা টুডহোপ (এমপি), কাউন্সিলর জর্জ জাকিয়া এবং ইডি নাদের। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিবারেল পার্টির ওয়াটসন শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু। তিনি তার বক্তব্যে কর্মব্যস্ত দিনে এত মানুষের উপস্থিতিকে স্বাগত জানান এবং সকলকে জাকির আলমের পক্ষে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার উপল আমিন। প্রধান অতিথি ফিলিপ রাডউক তার বক্তব্যে বলেন, জাকির একজন কর্মঠ এবং প্রতিশ্রুতিশীল নেতা। তিনি ওয়াটসনকে একটি আধুনিক ও পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর জর্জ জাকিয়া, ইডি নাদেরসহ অনেক গণ্যমান্য ব্যক্তি। অতিথিদের মধ্যে ছিলেন সাবেক কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, সোহেল মাহমুদ, আরিফুল হক, মোসলে উদ্দিন আরিফ, আশরাফুল আলম রনি, সোলেমান দেওয়ান, ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, ডা. সাখাওয়াত, মাসুম নোমান, সাবিনা ভূঁইয়া, মাহফুজুল, তাহমিনা বিনা, মোবাশ্বের মিকন, ফয়েজ, লিয়াকত আলী, মিতা কাদেরী, তিশা তানিয়া, আমিনুল হক (সিএ), হাছান মামুন, আজিজুর রহমান, লাভু, সামাদ শিবলু ও রাসেল মালিকসহ সোসাইটির আরও অনেকে। অনুষ্ঠানে গান পরিবেশ করেন মাস্টার সামিন ইয়াসির।

জাকির আলম একমাত্র বাংলাদেশি হিসেবে অস্টেলিয়ার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। বহু প্রতিভার অধিকারী জাকির আলমের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights