ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো ব্যস্ত মাঠের প্রস্তুতিতে। দল গোছাতে শুরু করেছে অনেকেই। তবে সবার আগে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত এই দলে আছে নতুন দুই মুখ লেগ স্পিনার তানভীর সাঙ্গা ও অলরাউন্ডার অ্যারন হার্ডি। ১৮ সদস্যের দল ঘোষণা করা হলেও পরে সেখান থেকে ১৫ জনকে বেছে নেওয়া হবে। বাদ পড়বেন তিনজন।

অস্ট্রেলিয়ার যে দল ঘোষণা হয়েছে, তাতে বাদ পড়েছেন মার্নাশ লাবুশেন। অস্ট্রেলিয়ার টেস্ট দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ওয়ানডে দলেও নিয়মিত খেলেছেন। ২০২০ সালের জানুয়ারি মাসে অভিষেকের পর থেকে ওয়ানডে দলে ৩৮টি ম্যাচের মধ্যে ৩০টি খেলেছেন লাবুশেন। কিন্তু বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি।
ভারতে খেলার কথা মাথায় রেখে লেগ স্পিনার তানভীর সাঙ্গা ও অলরাউন্ডার অ্যারন হার্ডিকে দলে নেওয়া হয়েছে। দু’জনেই এখনো জাতীয় দলের হয়ে খেলেননি। কিন্ত ভারতের মাটিতে তারা চমক হয়ে উঠতে পারেন এই আশা নিয়েই তাদের নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে দু’টি সিরিজে তাদের খেলিয়ে দেখে নেওয়া হতে পারে।

অধিনায়ক প্যাট কামিন্সের কব্জিতে চোট রয়েছে। সেই চোট সারিয়ে মাঠে নামতে অন্তত ছ’সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি। অন্যদিকে দলের আরেক পেসার মিচেল স্টার্কেরও কাঁধে চোট ছিল। কিন্তু এখন তা সেরে গেছে। চিকিসৎসকেদের সবুজ সংকতের পরেই দলে নেওয়া হয়েছে তাকে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দল

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, নেথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights