ওয়ারীতে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারকে চাপা, একজন নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকারসহ চাপা পড়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের নিচে একজন আটকে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার করতে আসে। পরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার রাতে পৌনে ১২ টার দিকে ওয়ারীর বলধা গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ওয়ারীর বলধা গার্ডেনের সামনে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের ওপরে পড়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় প্রাইভেটকারে থাকা একজন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights