ওয়ারীতে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
রাজধানীর ওয়ারী থানার তাহেরবাগ এলাকায় ইসনেহা দীন মেঘা (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মেঘার মামা আকাশ সংবাদমাধ্যমকে বলেন, আমার ভাগনে শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার আগের থেকেই একটু মানসিক সমস্যা ছিল। আজ দুপুরে আমার বোন তার ছোট মেয়ে জান্নাতকে নিয়ে সেলুনে চুল কাটাতে যায়। পরে বাইরে থেকে এসে দেখে মেঘা নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘মেঘার বাবা মো. হানিফ সৌদি প্রবাসী। তিন বোনের মধ্যে সে ছিল সবার বড়। তাদের বাসা ওয়ারী থানার ২৩/১ তাহেরবাগ এলাকায়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি আমরা ওয়ারী থানাকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights