ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ
অনলাইন ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর তারা অবরোধ করে।
এর আগে, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি এসে শাহবাগ মোড় অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল থমকে আছে।
অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধে থাকবেন। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানান তিনি।
