কক্সবাজারে আদালত থেকে পালাল রোহিঙ্গা আসামি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে আদালতে তোলার সময় মামুন নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে আদালতের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে তোলার সময় এক রোহিঙ্গা আসামি পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলমান। তিনি একটি অস্ত্র মামলার আসামি।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র মামলায় মামুনকে গ্রেফতার করে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)। পরে উখিয়া থানায় হস্তান্তর করলে থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। তাকে অন্যান্য আসামির সঙ্গে আদালতে তোলার সময় কৌশলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights