কক্সবাজারে বিজিবি মহাপরিচালকের ত্রাণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সফরকালে তিনি সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক ১৭ ও ১৮ জুলাই কক্সবাজার ও সংলগ্ন এলাকায় এ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মহাপরিচালক বিজিবির চলমান সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করে অপারেশনাল কার্যক্রমের আরও উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে দিকনির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বিজিবি। এ কার্যক্রমের মাধ্যমে চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়ন এবং কাকারা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি চিকিৎসা সেবামূলক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের সেবায় বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মহাপরিচালক সব সদস্যকে সর্বদা সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল থেকে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights