কক্সবাজারে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

হত্যার দায়ে কক্সবাজারে মহিব উল্লাহ, রফিক উল্লাহ, জসিম উদ্দিন নামক তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত) নিশাত সুলতানা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিন ভাই কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের নুর কাদের প্রকাশ নুরুল কাদেরের ছেলে।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী মামলাটি পরিচালনা করেন।

৯০ হাজার টাকা অর্থদণ্ড আসামিদের কাছ থেকে আদায় সাপেক্ষে ১০ হাজার টাকা মামলার খরচ বাবদ রাষ্ট্রের কোষাগারে জমা করতে এবং অবশিষ্ট ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ নিহত আবদুল কাদেরের স্ত্রী আনোয়ারা বেগমকে প্রদানের জন্য বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা তার রায়ে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights