কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় একটি প্রইভেটকারও জব্দ করা হয়। বৃহস্পতিবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে কর্ণেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মো. ফরিদ (৪২) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন সাদেক নগর গ্রামের মৃত আইয়ুবের ছেলে।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর শীলখালী চেকপোস্টের কাছে আসলে কর্তব্যরত বিজিবি সদস্য তল্লাশি চালায়।

এ সময় বিজিবি সদস্য প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে অভিনব কায়দায় লুকানো ৭টি ছোট পোটলার ভিতরে ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করা হয়। অভিযানে প্রাইভেটকার চালক মো. ফরিদকে (৪২) আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করেন।

বিজিবি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights