কঠোরভাবে বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্রাইসিস না থাকার পরও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখে প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিংয়ের জন্য সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকে নির্ধারিত ইস্যুর বাইরে দুইটি বিষয় ছিল। তারমধ্যে প্রধানমন্ত্রী আজকে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বলেছেন, বাজার মনিটরিং যেন জোরালোভাবে হয় এবং ভালোভাবে নজর দিতে বলেছেন। বাজারে পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে।

তিনি বলেন, কিছু কিছু পণ্যে সরবরাহ ঠিক আছে, ক্রাইসিস না থাকার পরও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখেছেন। সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করা হয়। সেজন্য প্রধানমন্ত্রী সুনির্দিষ্ঠভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights