কনস্টেবল পদে চাকরি: প্রলোভনে প্রতারকচক্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান পুলিশ হেডকোয়ার্টার্সের

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে গত বছরের ২ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ৫ ফেব্রুয়ারি থেকে এই পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে সাতটি ধাপে সম্পন্ন করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে কোনো প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি প্রদানের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।

বিজ্ঞপ্তিতে প্রতারকচক্র কর্তৃক কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন কিংবা ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, ‘কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোনো ব্যক্তি কর্তৃক কোনো ধরনের প্রতারণার কৌশল অবলম্বনের খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ জানানোর জন্য অনুরোধ করা হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights