কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বুধবার (২০ মে) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন জানায়, কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট।

এর মধ্যে ৮টি সদস্যপদ সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত এবং বাকি ৮টি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়। কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে থাকে।

পাশাপাশি কমিটি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন করে। এছাড়া কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর (এওএস) সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও সম্পন্ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights