কর্ণফুলী নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বাকলিয়ার চাক্তাই খালের মুখ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃতের নাম পরিচয় জানা যায়নি।

সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে। আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের শরীরের বেশ কিছু অংশের চামড়া উঠে গেছে। মরদেহে পচন ধরায় তার আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেওয়া সম্ভব হয়নি। তাই এখনও ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি জানান, মরদেহের পরনে ছিল জিন্স প্যান্ট, মেরুন কালার ফুল হাতা গেঞ্জি ও পায়ে ক্যাডস ছিল। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights