কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়ার সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে রয়টার্স। বিমানটিতে ১২৫ আরোহী ছিল। যাদের মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনাসদস্য এবং জাতীয় পুলিশের ২ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

এখন পর্যন্ত অর্ধ শতাধিক আরোহীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা।

কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় লকহিড মার্টিনের হারকিউলিস সি-ওয়ান থার্টি মডেলের বিমানটি। এমনকি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় এটি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা না গেলেও শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights