কলাপাড়ায় যৌন হয়রানির অভিযোগে আটক ১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় যৌন হয়রানির অভিযোগের দায়ে স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে বশির মৃধার নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্র্রুয়ারি রাত নয়টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে যৌন হয়রানির চেষ্টা চালায়। পরে বশির মৃধার ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন তিনি। বিষয়টি জানাজানি হলে শিক্ষিকা ১৭ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights