কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার(১০ আগস্ট) দুপুরে নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের একটি স্কুল ব্যাগ ও জ্যামিতিক বক্স, দুইটি খাতা এবং দুইট কলম তুলে দেওয়া হয়।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব, ব্রাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কে এম মশিউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকার জন্য উন্নয়ন সংস্থা ব্রাক এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রকল্পের কর্মকর্তা কে এম মশিউর রহমান বলেন, বর্তমানে কলাপাড়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে। তিনি আরও বলেন, অচিরেই এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে।
