কলাপাড়ায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এই র‌্যালির আয়োজন করে। জনসচেতনতামুলক র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরিবেশ প্রতিবেশ রক্ষায় নানা প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

এর আগে আন্ধারমানিক নদীর তীর সংলগ্ন হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অমল মুখার্জী, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও আমারা কলাপাড়াবাসীর সেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিশ্বব্যাপী গণহত্যা বন্ধ এবং পরিবেশ প্রতিবেশ রক্ষাসহ বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights