কসবায় দেয়াল চাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেয়াল চাপায় মো. আকির হোসেন (৯) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আকির হোসেন পার্শ্ববর্তী মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের মনির হোসেনের ছেলে। সে চৌবেপুর জামিয়া শামছুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার নুরানী বিভাগের ছাত্র ছিল।

নিহতের চাচা দেলোয়ার হোসেন জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে আকির তার নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়তো। সোমবার দুপুরের দিকে আকির হোসেন তার নানার বাড়ি থেকে সামান্য দূরে বাবুল মিয়ার বাউন্ডারির দেয়ালে উঠে বরই পারার সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে আকির। পরে বাবুল মিয়ার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights