কাকরাইলে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাগারে আটক রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

সোমবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকূল ইসলাম, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকনসহ শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights