কাতারের কাছে ফিলিস্তিনের হার

অনলাইন ডেস্ক

ইতিহাস রচনা করে এএফসি এশিয়ান কাপের নকআউট পর্বে কোয়ালিফাই করে ফিলিস্তিন। তবে শেষ ষোলোতে কাতারের মতো শক্তিশালী দলের সাথে পেরে ওঠেনি তারা। আল বাইত স্টেডিয়ামে ফিলিস্তিনকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে কাতার।

শুরুতেই ফিলিস্তিনকে ওদেই দাববাঘ এগিয়ে নেওয়ার পর কাতারকে সমতায় ফেরান হাসসান আল হায়দোস। বিরতির পর আকরাম আফিফ জয়সূচক গোলটি করেন।

ফিলিস্তিতে ইসরায়েলের হত্যাযজ্ঞের কারণে শুরুতেই এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় ম্যাচ। স্টেডিয়ামজুড়ে মানুষের সমর্থন পেয়ে ফিলিস্তিন নিজেদের সেরাটা দিয়েই খেলতে থাকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করার পর দলটি সাফল্য পায় ৩৭তম মিনিটে। কাতারের ডিফেন্ডারের ভুলে বক্সের কাছে বল পেয়ে বসেন দাববাঘ। বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ফিলিস্তিনি এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে কাতারকে সমতায় ফেরান হায়দোস। আফিফের নেওয়া কর্নার থেকে গোলটি করেন তিনি।

বিরতির পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ফিলিস্তিনের বক্সে কাতারের ফুটবলার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে কাতারকে এগিয়ে নেন আফিফ। বাকি সময় দুই দলই সমানতালে লড়াই চালায়। যদিও আর কোনো গোল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights