কানাডায় ‘ড. নুরন নবী: আজীবন মুক্তিযোদ্ধা’ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত

কানাডা প্রতিনিধি
কানাডায় টরন্টোয় প্রদর্শিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘ড. নুরন নবী: আজীবন মুক্তিযোদ্ধা’। রবিবার সন্ধ্যায় মূলধারার উডসাইড সিনেমা হলে প্রদর্শিত এই প্রামাণ্য চিত্রটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভুত বিজ্ঞানী এবং বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্রটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বাংলাদেশি কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল।

প্রদর্শনী শেষে প্রামাণ্যচিত্রের মূল চরিত্র ড. নুরুন নবী, পরিচালক নাদিম ইকবাল, মোহাম্মদ আমিন মিয়া, কবি দেলোয়ার এলাহী, সঙ্গী শিল্পী তানভীর আলম সজীব, নূসরাত চৌধুরী, ফারহানা শান্তা ও জেড এফ খান বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights