কানাডায় বিএনপির বিক্ষোভ

কানাডা প্রতিনিধি
তফসিল বাতিল করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন করে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে কানাডা বিএনপি।

কানাডার স্থানীয় সময় সোমবার দুপুরে মন্ট্রিয়ল শহরের ডাউন টাউনে কনকর্ডিয়া ইউনিভার্সিটি এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যুইবেক বিএনপির উদ্যেগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ক্যুইবেক বিএনপির সভাপতি আবদুল মান্নান, দেওয়ান এ বি এম আব্দুর রাজ্জাক রাজু, কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, জাসাস কানাডার সভাপতি সিরাজুল ইসলাম মিজি, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি নওশাদ উল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক জালালুর রহমান জালাল, সহ সভাপতি নুরুল ইসলাম রুনু, যুগ্ম সম্পাদক মুহিম আহমদ, যুগ্ম সম্পাদক নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, যুবনেতা আব্দুল আজিজ ও তৌফিক হাসান চঞ্চল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights