কানাডায় ব্রামপটন শহরে বিজয় দিবস উদযাপন

কানাডা প্রতিনিধি
কানাডার ওন্টারিও প্রদেশের গ্রেটার টরেন্টো এলাকার ব্রামপটন শহরে বাংলাদেশি-কানাডিয়ানদের সংগঠন “ব্রামপটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস (বিবিসিএস)” বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস এবং বিবিসিএস সিনিয়রস ক্লাব এর বর্ষ সমাপনী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বিবিসিএস এর নেতৃবৃন্দসহ বক্তব্য প্রদান করেন সিটি অব ব্রামপটন এর মেয়র পেট্রিক ব্রাউন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কামাল খেরা, এমপি সোনিয়া সিধু এবং এম পি রুবী সোহাতা।

আলোচনায় মেয়র, মন্ত্রী ও এমপিগন কানাডার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন এবং কানাডা বাংলাদেশের উন্নয়ন সহোযোগী হিসেবে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।
অন্যদিকে বিবিসিএস এর নেতৃবৃন্দ বাংলাদের মুক্তিযুদ্ধে কানাডার সরকার ও জনগণের সমর্থন এবং পশ্চিমা বিশ্বের প্রথম দিকের দেশ হিসেবে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিবিসিএস এর উদ্যোগে আগত অতিথি এবং দর্শকদের মাঝে রাতের খাওয়ার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights