কাপাসিয়ায় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে সিএনজিচালক শামীম মিয়া (৪৫) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে অটোরিকশাটি কাপাসিয়ার বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাম ট্রাক ও সিএনজি সড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান এবং পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ও আহত ছয়জনই সিএনজির যাত্রী ছিলেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া হক বলেন, গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights