কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এক কৃষককে বিষধর রাসেলস ভাইপার সাপে কেটেছে। কামড় দেওয়ার পর ওই কৃষক সাপটি পিটিয়ে মেরে ফেলেন। পরে মরা সাপ ব্যাগে নিয়েই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান।

ওই কৃষকের নাম শাহিনুর ইসলাম (৩০)। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামে। বাবার নাম কয়নাল হোসেন।

শাহিনুরের পায়ে কামড় দিয়েছে রাসেলস ভাইপার। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগে শাহিনুর ইসলাম জানান, রবিবার বেলা ১১টার দিকে শাহিনুর ইসলাম জমিতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপার সাপটি তার পায়ের নিচে পড়ে। সাপটি তাকে কামড় দিলে তিনি সাপটি মেরে হাসপাতালে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, শাহিনুরের পা ফুলে গেছে। তবে শারীরিক অন্য কোনো সমস্যা দেখা যায়নি। দংশনের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেলস ভাইপারসহ হাসপাতালে আসেন। তাকে ১৩ নম্বর ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights