কামিল পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৫-এর ১ম ও ২য় বর্ষের ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দুই বর্ষ মিলিয়ে পাস করেছেন ৩৮ হাজার ৭৫১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম নিজ কার্যালয়ে এই ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে প্রথম বর্ষে মোট ২১ হাজার ৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৭৮৬ জন কৃতকার্য হয়েছেন। আর ফেল করেছেন ২ হাজার ২০২ জন। এছাড়াও স্থগিত রাখা হয়েছে ৩৯২ জনের ফল। পরীক্ষায় মোট ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। এই বর্ষের উত্তীর্ণের হার ৮৭.৮৩%।

অন্যদিকে, দ্বিতীয় বর্ষে মোট ২০ হাজার ৪৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৯৬৫ জন পাস করেছেন। পরীক্ষায় ৪৬৩ জন ফেল করেছেন, স্থগিত রাখা হয়েছে ২৫ জনের ফল। এছাড়াও বহিষ্কার করা হয়েছে ৬ জনকে। এই বর্ষে উত্তীর্ণের হার ৯৭.৬১%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights