কারাগার থেকে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’ ওরফে আব্বাস আলী। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জানান, আব্বাস আলীর জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে ও অন্য কোন সংস্থার আপত্তি না থাকায় সোমবার রাত সোয়া ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। তার পিতার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম এই কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি।
সোমবার রাত ৮টার পর থেকে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগিনা ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে প্রস্তুতি নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে পশ্চিম দিকে চলে যায়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কিলার আব্বাস ও তার স্বজনরা কথা বলতে রাজি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights