কারাগারে কেমন আছেন সু চি

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য দিয়েছে দেশটির সরকার। মিয়ানমারে নিযুক্ত আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের জানানো হয়েছে, ৮১ বছর বয়সি সু চি সুস্থ আছেন এবং তাঁর প্রয়োজনীয় যত্ন নেওয়া হচ্ছে।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া থেরেসা লাজারো বলেন, তিনি সু চির সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সরকার সু চির যথাযথ দেখভাল করছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে অং সান সু চি বন্দি রয়েছেন। উসকানি, দুর্নীতি, নির্বাচনি জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তার সমর্থকরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং সু চিও সব অভিযোগ অস্বীকার করেছেন। আসিয়ান বিশেষ দূতকে সু চির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তার বর্তমান শারীরিক অবস্থা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়। তবে তাকে বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মিয়ানমার কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights