কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেছেন মো. তানিম (১৯) নামের এক হাজতি। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, তানিম নোয়াখালী পৌরসভার মনপুরা এলাকার মজিব শেখের ছেলে। গতকাল মঙ্গলবার তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

বুধবার দুপুরে কারাগারের জেল সুপারের বাসার পাশের কর্নার দিয়ে ১৮ ফুট উঁচু দেয়াল বেয়ে ওপরে উঠে যান তানিম। তবে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে যায় এবং দুই পাশ থেকে ঘিরে ফেলে তাকে আটক করে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, ‘ তানিম দেয়াল বেয়ে ওপরে উঠেছিল, তবে পালাতে পারেনি। সে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights