কারাভোগ শেষে দেশে গেলেন তিন ভারতীয় নাগরিক

ব্রাহ্মাণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশের কারাগারে আটক থাকার পর দেশে ফিরেছেন তিন ভারতীয় নাগরিক। বুধবার বেলা ১১টার সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দেয় জেল পুলিশ ও ইমিগ্রেশন পুলিশ।

এর আগে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ওই তিন ভারতীয় নাগরিক আটক হয়। তারা হলেন-ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার দেবীপুর এলাকার রামু দেববর্মা, সুনীল দেববর্মা ও স্বপন দেববর্মা।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি তাদের আটক করে কসবা থানায় হস্তান্তর করে। পরে আদালতে প্রেরণ করলে অনুপ্রবেশের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
এরপর থেকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চিঠিপত্র আদান-প্রদানের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ৫ মাস পর তাদের ভারতে ত্রিপুরায় ফিরত পাঠানো হয়। প্রত্যাবাসনের সময় চেকপোস্ট শূন্য রেখায় উপস্থিত ছিলেন আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, এএসআই দেওয়ান মোর্শেদুল হক, ভারতের আগরতলা পশ্চিম থানার এএসআই মিলন দেববর্মাসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights