কারামুক্ত প্রিন্সের স্বাস্থ্যের খোঁজ নিলেন মঈন খান
অনলাইন প্রতিবেদক
সদ্য কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বাসায় গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার দুপুরে রাজধানীর কলাবাগানে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বাসায় যান ড. আব্দুল মঈন খান।
জানা গেছে, দুপুর আড়াইটায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বাসায় যান ড. আব্দুল মঈন খান। এ সময় তিনি এমরান সালেহ প্রিন্সের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। তিনি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীরও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় এমরান সালেহ প্রিন্সের নির্বাচনি এলাকাসহ ময়মনসিংহ বিভাগের দলীয় নেতাকর্মীদের মুক্তি, মামলায় জামিন বিষয়ে আলোচনা করেন ড. আব্দুল মঈন খান।
এমরান সালেহ প্রিন্স তার খোঁজ নিতে বাসায় যাওয়ার জন্য ড. আব্দুল মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি দুপুর ১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
