কারিগরি-মাদ্রাসা বিভাগের সচিব হলেন কবিরুল ইসলাম

অনলাইন ডেস্ক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. খ. ম. কবিরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অতিরিক্ত সচিব ড. খ. ম. কবিরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights