কাল শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত এমপিরা
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বুধবার শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।
আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপ-নেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
