কালিয়াকৈরে আঞ্চলিক সড়ক সওজ ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কালিয়াকৈর গাজীপুর ,, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। গুরুত্বর আহতাবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার(৭ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে জেলার মাওনা- ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলাধীন কাঞ্চনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের রিয়ন মিয়ার ছেলে করিম মিয়া (৪০), উপজেলার নয়ানগর এলাকার বাসিন্দা মো: অয়ন (২৫) অপরজনের নাম তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে চারজন যাত্রী নিয়ে সিএনজিটি কালিয়াকৈর সদরের দিকে যাচ্ছিল। এসময় উপজেলার চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর বাজার এলাকায় পৌছলে অপর দিক থেকে বেপরোয়া গতীতে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহুর্তেই যাত্রীসহ সিএনজিটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। পরে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন বাকি তিনজনকে গুরুতর আহতাবস্থা উদ্ধার করে দ্রুত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন সেখানকার কর্মরত চিকিৎসক।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights