কালিয়াকৈরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

কালিয়াকৈর(গাজীপুর) স্টাফ রিপোর্টার,,

গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের পরে ঢাকা -টাঙ্গাইল মহা সড়কের উপজেলা সংলগ্ন এলকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ কমিটির কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউসার আহম্মেদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার দীল আফরোজ, সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক
প্রকৌশলী মো: নাজমুল ইসলাম (ইমন) সহ সভাপতি সাইদুর রহমান,
সংগঠন পক্ষ থেকে মুল প্রতিবাদ্য তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ফজলুর রহমান।এ সময় বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights