কালিয়াকৈরে নেই যানজট, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট। স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত কয়েকদিন ধরে রাস্তায় ধীরগতিতে যানবাহন চলায় ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। গতকাল রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই। ফলে ফাঁকা মহাসড়ক দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন অনেকে।

আরিফ হোসেন জানান, গত দুইদিন যাবত রাস্তায় যানজট থাকার কারণে যেতে পারছিলাম না। আজ সকালে রওনা দিয়েছি। তবে এখন মহাসড়ক ফাঁকা, যানজট নেই।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাকে ঘিরে যে যানবাহনের ধীরগতি ছিল গতকাল রাত থেকে সেটা স্বস্তিতে ফিরেছে। পুলিশের অক্লান্ত পরিশ্রমে সুফল হয়েছে। ঘরমুখো মানুষ সুন্দরভাবে বাড়ি ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights