কালিয়াকৈরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন প্রেমিকার

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীকে গত এক বছর যাবত স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিতো প্রেমিক আশিকুর রহমান। এরই পরিপ্রেক্ষিতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। কিন্তু বেশ কিছুদিন যাবত তাকে বিয়ে করবে না বলে সাফ সাফ জানিয়ে দেন।

সূত্র জানায়, কোনো কিছুতে সমাধান না হওয়ায় শুক্রবার সকালে ভুক্তভোগী ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। ছেলে আশিকুর রহমান পলাতক।

এই বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি জানান, গত এক বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে আশিক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এখন তিনি বিচার চান। তিনি বলেন, ‘আমি এই বাড়ি থাকব, কোথাও যাব না।’
ছেলের বাবা রফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে কোনো প্রমাণ নেই। আমার ছেলেকে হয়রানি করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে।

ওই এলাকার মাতব্বর সুকুর মিয়া বলেন, বেশ কয়েকদিন যাবত শুনছি বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছে। আজ সকালে এসে দেখি মেয়েটি ছেলের বাড়িতে উঠে পড়েছে।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহেল মোল্লা বলেন, এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে উভয় পক্ষকে ডাকা হয়েছে মীমাংসা করার জন্য। ছেলে পলাতক থাকার কারণে সমাধান করা যায়নি। বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights