কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য টি এস আই নিহত
কালিয়াকৈর (গাজীপুর) ব্যুরো :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্র পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত টি এস আই জামাল উদ্দিন (৫৬) নিহত পুলিশ সদস্য হলেন টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে জামাল উদ্দিন ( ৫৬)।নিহত পুলিশ সদস্য জেলা টাফিক পুলিশের এই সাব ইন্সপেক্টর ১৯৮৬ সাল থেকে পুলিশে কর্মরত ছিলেন তিনি ২০২৩ সালের আগষ্ট মাসে জেলা ট্রাফিক পুলিশে টিএসআই পদে যোগদান করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় টি এস আই জামাল উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর কার্যালয় এর সামনে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝায় একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন। পরে পিছন থেকে আসা আরো একটি মাছের পিকআপ ভ্যান থামানোর চেষ্টা করলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণে আনতে না পেরে সজরে ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।পরে পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে ঢাকা এনাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা ট্রাফিক পুলিশের টিআই এড মিন নাসির উদ্দিন জানান, নিহত টিএসআই জামাল উদ্দিনের লাশটি এনাম মেডিকেলে রয়েছে। ঘাতক পিক-আপ এবং চালককে আটক করা হয়েছে।
One attachment
• Scanned by Gmail
